রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকা যাচ্ছেন গাজী নজরুল ইসলাম এমপি; শ্যামনগরবাসীর প্রতি বিশেষ বার্তা

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

জাতীয় সংসদের মুলতবী অধিবেশনের তৃতীয় বৈঠকে যোগ দিতে ঢাকা যাচ্ছেন সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আজ রবিবার বেলা ১১টায় সংসদীয় এই গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

অধিবেশনে যোগদানের প্রাক্কালে তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে শ্যামনগরবাসীর উদ্দেশে একটি আবেগঘন ও দিকনির্দেশনামূলক বার্তা প্রদান করেছেন।

 

গাজী নজরুল ইসলাম জানান, সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার কারণে আগামী কয়েকদিন তিনি নির্বাচনী এলাকার জনগণের সরাসরি সান্নিধ্য থেকে দূরে থাকবেন। এবারের অধিবেশনে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যগণ গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য রাখবেন। জনস্বার্থে এই অধিবেশনে সকলের দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

নিজের অনুপস্থিতিকালীন সময়ে জনগণের সমস্যার সমাধানে বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করে এমপি বলেন, “আমার অনুপস্থিতিতে আমাদের অধঃস্তন দায়িত্বশীলগণ এবং প্রয়োজনে প্রশাসনিক কর্মকর্তাগন জনগণের সমস্যা সমাধানে নিরলসভাবে দায়িত্ব পালন করবেন।” জরুরি প্রয়োজনে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৭৬৩১৩৯৯৩৭) যোগাযোগ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

 

বর্তমানে দেশে বিরাজমান জ্বালানি সংকট নিয়ে শ্যামনগরবাসীর উদ্বেগের বিষয়ে তিনি সম্যক অবগত আছেন বলে জানান। তিনি বলেন, “জ্বালানি সংকট মোকাবিলায় ডিলার এবং গ্রাহক মহোদয়গণের সমস্যাগুলো আমি জানি। প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়েছি।” একইসঙ্গে তিনি সকলকে ধৈর্য ধারণ করে শান্তিময় পরিবেশ বজায় রাখার এবং ন্যূনতম চাহিদার ভিত্তিতে জ্বালানি ব্যবহারের অনুরোধ জানান।

প্রতিবেদনের শেষে তিনি শ্যামনগরবাসীর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করেন। এলাকার উন্নয়ন ও জাতীয় পর্যায়ে স্থানীয় সমস্যার কথা তুলে ধরতে তিনি সংসদে জোরালো ভূমিকা রাখবেন বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews