রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

চাকরির প্রলোভনে প্রতারণা পরিবহনের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র।

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

 

দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সাথে পরিবহন খাতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, “সিডিএম পরিবহন”-এ সুপারভাইজার, চেকার ও হেলপার পদে চাকরি দেওয়ার কথা বলে প্রথমে শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্ডের জন্য ২ হাজার টাকা এবং পরে পোশাক বাবদ আরও ১০ হাজার টাকা করে আদায় করা হচ্ছে।

এ বিষয়ে ঢাকায় সংশ্লিষ্ট পরিবহনের হেড অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠানে বর্তমানে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নেই। এছাড়া “সেলিম” নামে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানটির সাথে অফিসিয়ালি জড়িত নন বলেও তারা নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ আরও জানায়, এ ধরনের প্রতারণার বিষয়ে ইতোমধ্যে একাধিক অভিযোগ তাদের কাছে এসেছে। প্রতারক চক্রের মূলহোতা হিসেবে “সেলিম” এবং শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত “জাহিদ” নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তারা জানান, খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

সতর্কবার্তা

সংশ্লিষ্টরা সকলকে চাকরির নামে কোনো ধরনের অর্থ লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews