রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

পেশাদারিত্ব ও জনসেবায় গুরুত্বারোপ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

০৯ জানুয়ারি ২০২৬ সাতক্ষীরা জেলা পুলিশের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

 

সভার শুরুতে বিগত মাসের কার্যবিবরণীর সিদ্ধান্তসমূহ এবং সেগুলোর বাস্তবায়ন নিয়ে আলোকপাত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শাহীনুর চৌধুরী। এরপর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের সুযোগ-সুবিধা ও সমস্যার কথা সরাসরি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার সদস্যদের বক্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। অবশিষ্ট সমস্যাগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

 

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও ব্যক্তিগত নির্দেশনা প্রদান করেন

পেশাদারিত্ব: সার্ভিস রুলস কঠোরভাবে মেনে চলে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

আচরণ: সাধারণ জনগণের সাথে সবসময় বিনয়ী ও উত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

জীবনমান: পুলিশ মেসের খাবারের মান উন্নত করা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান এবং ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে।

মৃতব্যয়িতা: রাষ্ট্রীয় সম্পদ বিশেষ করে বিদ্যুতের অপচয় রোধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

কল্যাণ সভার এক পর্যায়ে কনস্টেবল/৩৭০ শেখ এমদাদুল আলমের স্বেচ্ছায় অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তাকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এছাড়া গত মাসে সাহসিকতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

 

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মিথুন সরকার।

অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীব।

সহকারী পুলিশ সুপার (দেবহাটা ও তালা সার্কেল)।

পুলিশ হাসপাতালের চিকিৎসক ডাঃ আবু হোসেন।

জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ডিবি ও ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews