রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

মানবিকতার বাতিঘর জিয়াউর রহমান জিয়া কেরালকাতা ইউনিয়নবাসীর আস্থার শেষ ঠিকানা

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জিয়াউর রহমান জিয়া। কলারোয়া উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যে ইউনিয়নবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পবিত্র ঈদ উপলক্ষে তিনি তার নির্বাচনী এলাকা ৮ নং কেরালকাতা ইউনিয়নবাসীকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

 

সাধারণত বিচার-আচারের জন্য মানুষকে থানা বা প্রভাবশালী মহলের দ্বারে দ্বারে ঘুরে অর্থ ও সময় ব্যয় করতে হয়। কিন্তু জিয়াউর রহমান জিয়া এই প্রথা ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। কলারোয়া থানার সামনে অবস্থিত তার নিজস্ব শোরুমে বসেই তিনি প্রতিদিন শত শত মানুষের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক সমাধান দেন।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তার কাছে বিচার পেতে কোনো দালালের প্রয়োজন হয় না এবং কাউকে একটি টাকাও গুনতে হয় না। বরং অনেক ক্ষেত্রে তিনি নিজের পকেটের অর্থ ব্যয় করে অসহায় মানুষের আইনি ও সামাজিক সমস্যা সমাধান করে দেন। এলাকার মানুষের মতে, জিয়াউর রহমান জিয়া মানেই ‘নিরাপত্তা ও ন্যায়বিচার’।

 

সম্প্রতি জিয়াউর রহমান জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভির সম্পাদক মেহেদী হাসান। জিয়ার সামাজিক কার্যক্রম ও সালিশি ব্যবস্থা পর্যালোচনার পর সাংবাদিক মেহেদী হাসান বলেন:

“বর্তমান সময়ে এমন নিঃস্বার্থ ও সাদা মনের মানুষ খুঁজে পাওয়া বিরল। আমি নিজে দেখেছি, অনেক জটিল সমস্যা যা থানা পর্যায়ের কর্মকর্তারাও সমাধান করতে হিমশিম খান, জিয়াউর রহমান জিয়া তার ব্যক্তিগত প্রভাব ও সততা কাজে লাগিয়ে তা সুন্দরভাবে মিমাংসা করে দিচ্ছেন। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একজন প্রকৃত জনদরদী অভিভাবক।

 

এলাকাবাসীর দাবি, ৮ নং কেরালকাতা ইউনিয়নে এমন একজন সৎ ও নিষ্ঠাবান জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি পদের মোহে নয় বরং মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াবেন। জিয়াউর রহমান জিয়া ইতিমধ্যে প্রমাণ করেছেন যে, ক্ষমতা ছাড়াও মানুষের কল্যাণ করা সম্ভব। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি এই ইউনিয়নকে একটি ঘুষমুক্ত, দালালমুক্ত এবং আদর্শ ইউনিয়নে রূপান্তর করবেন বলে প্রত্যাশা সাধারণ মানুষের।

সততা ও নিষ্ঠার এই ধারা অব্যাহত রেখে জিয়াউর রহমান জিয়া আগামীতে কেরালকাতা ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews