রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

কালিগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন।

রোববার (১ মার্চ ২০২৬) ১১ রমজান বিকাল ৫টায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সচিব শেখ শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী আলাউদ্দীন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল), জেলা সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম এবং জেলা সদস্য শেখ নুরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন, পবিত্র রমজানের শিক্ষা অনুসরণ করে সবাইকে দীনের পথে চলতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে তারেক রহমান সরকার গঠন করেছেন এবং দেশ ও জনগণের উন্নয়নে কাজ শুরু করেছেন। এজন্য তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিক্কার আলী সাঁপুই, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ লুৎফর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জিএম রবিউল্লাহ বাহার, কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, তাঁতিদলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক, জাসাস সভাপতি মুরশীদ আলী গাজী, মেম্বর ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম মিলন, কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজসহ উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক।

দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাবেক এমপি আলহাজ্ব কাজী

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews