বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

‎তালায় চাঁদার দাবিতে সংখ্যালঘুর উপর হামলা, পিতা-কন্যা আহত! 

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি

‎সাতক্ষীরার তালায় মাগুরা আইডিয়াল মহিলা কলেজের প্রভাষক হিরন্ময় মন্ডল ও তার মেয়ে নাতাশা মন্ডল (৫) কে চাঁদার দাবিতে পথ আটকিয়ে মারধর করে টাকা ছিনতাই করেছে চাঁদাবাজ সজীব সরদার। সজিব সরদার খলিসখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেকের ছেলে। এঘটনায় ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

‎সোমবার (৯ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় উপজেলার কৃষ্ণনগর ব্রীজের উপর এই ঘটনা ঘটে।

‎ভূক্তভোগী হিরন্ময় মন্ডল বলেন, আমার মেয়েটা খুবই অসুস্থ। দীর্ঘদিন যাবৎ ভারতে চিকিৎসা করাই। আজ সকালে মেয়েকে নিয়ে পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে কৃষ্ণনগর ব্রীজের উপর পৌছালে টিকারামপুর গ্রামের খালেক সরদারের ছেলে সজীব সরদার আমার চাঁদার দাবিতে আমার মোটরসাইকেল আটকানোর চেষ্টা করে। আমি দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করলে সে রড দিয়ে আমার মেয়ের মাথায় আঘাত করে। এসময় আমি মটরসাইকেল সহ পড়ে গেলে হাতে ও পায়ে বাড়ি মারে। আমার কাছে টাকা না থকায় তৃতীয় লিঙ্গের ২ ব্যক্তির কাছে থেকে হাওলাত করে ১ হাজার টাকা দিলে সে চলে যায়। এরপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।

‎স্থানীয় একটি সূত্র জানায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে সজীব সরদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। নিয়মিত মাদক সেবন, মাদক বিক্রি, চাঁদাবাজি, লুল্ঠন, দখল বাজিতে মেতে উঠেছে। তার ভয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ কথা বলতে সাহস পায় না। তার অপকর্মের কারণে এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক হওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।

‎ফোন না ধরায় সজীব সরদারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews