রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি 

রাণীশংকৈলে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষককে কুপিয়ে জখম, এলাকাবাসী আতঙ্কে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,স্টাফ রিপোর্টার

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লক্ষ্মীরহাট নূর আলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. রুস্তম আলী।

২০ জানুয়ারী ২০২৬ ইং সকালে কর্মস্থলে যাওয়ার পথে একদল অজ্ঞাত পরিচয়হীন ছিনতাইকারীর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার উপর আকস্মিক আক্রমণ চালায় এবং গুরুতর আহত করে।

 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও মো. রুস্তম আলী বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন। পথে নির্জন স্থানে পৌঁছালে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী তাকে গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ছিনতাইকারীরা তার সাথে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পথচারীরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

একজন বিনয়ী ও আদর্শ শিক্ষকের ওপর এমন কাপুরুষোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews