রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি 

শ্যামনগরে শিশু ধর্ষণের চেষ্টা পুলিশের অভিযানেও ধরা পড়েনি জামায়াত নেতা ইয়াসিন

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

শ্যামনগর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত জামায়াত কর্মী মোহাম্মদ ইয়াসিন কবির গাইন (৪৫) ঘটনার কয়েকদিন পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি। পুলিশ একাধিক অভিযান চালালেও এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। অভিযুক্ত ইয়াসিন আটুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত পরশু স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের দোকানে ডেকে নিয়ে যান ইয়াসিন। সেখানে শিশুটিকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। বিষয়টি ধামাচাপা দিতে ইয়াসিন শিশুটিকে চকলেট দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। শিশুটি বাড়িতে ফিরে সব বলে দিলে জানাজানি হয় এবং স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন।

 

এলাকাবাসীর দাবি, ইয়াসিন কবির গাইন শুধু একজন ব্যবসায়ী নন, তিনি আটুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্বরত। তার এই রাজনৈতিক প্রভাবের কারণে ইতিপূর্বেও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিচার হয়নি। ঘটনার পর থেকে তার পরিবার মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালালেও ভুক্তভোগী পরিবার অনড় অবস্থানে রয়েছে।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালিদুর রহমান জানিয়েছেন

“আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালিয়েছে, তবে সে এলাকা ছেড়ে পালিয়েছে। তাকে আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত আছে।”

আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং ভুক্তভোগী পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, এই শিশু নিপীড়ককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews