রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি 

কাহারোলে মাদক সেবনের দায়ে একজনের দণ্ডাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে একজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

আজ ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে পরিচালিত মোবাইল কোর্টে প্রবীর বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি), কাহারোল, দিনাজপুর—এর নেতৃত্বে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন শফিকুল ইসলাম (৪৫), পিতা—মৃত বেল্লাল হোসেন, গ্রাম—হেলেঞ্চা কুড়ি, দিনাজপুর। তাকে মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।

 

আদালত তাকে ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড এবং ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews