বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কালিগঞ্জে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, প্রতিনিধি

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা কৃষ্ণনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র চাদর উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর)বিকালে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহিম বাহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি ও কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা তালীমুল কোরআন বিভাগীয় সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান হাবীবি,মানব সম্পদ বিভাগীয় সেক্রটারী মুহাঃ ইউছুফ আলী, উপজেলা মহিলা বিভাগের সহকারী মোছাঃ ছালেহা পারভীন,মহিলা বিভাগের ইউনিয়ন সভানেত্রী আনজুয়ারা পারভীন,সেক্রেটারী মুনিরা পারভীনসহ অন্যন্য দায়িত্বশীলাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সুস্থ প্রতিবন্ধী ধনী গরীব শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষসহ সকল শ্রেনীপেশার সবাই মিলে সম-অধিকার ভোগ করবেন।

 

তিনি বলেন,ক্ষুধা,দারিদ্র,অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আমরা এমন এক সমাজ জাতিকে উপহার দিতে চাই যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবেনা।ধর্ম,বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন।তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews