বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পুলিশ সদস্যের নির্বাচনীয় পথ সবাই অংশগ্রহণ করাই কারণে সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

সাতক্ষীরায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় পুলিশ সদস্যের নির্বাচনীয় পথ সবাই অংশগ্রহণ করাই কারণে সাময়িক বরখাস্ত

ঘটনাটি ঘটে গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর থানাধীন কাটিয়া ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে। রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে স্থানীয় সদর পৌরসভার ০১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে, উক্ত পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহণ করেন এএসআই (সশস্ত্র)/৭৩৭ মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ (বিপি-৯৪১৩১৬৯১৩৭), যিনি বর্তমানে যশোর জেলায় কর্মরত। তিনি পথসভায় ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট পুলিশ সদস্য গত ২৬ নভেম্বর ২০২৫ থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন এবং ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে যোগদান করেন। তবে ছুটি ভোগরত অবস্থায় নিজ বাড়ি নড়াইল জেলায় অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় এসে একটি রাজনৈতিক দলের নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন, যা পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত এএসআই নিজেই উক্ত পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি এবং যশোর জেলার পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। পরবর্তীতে অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews