রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি 

কালিগঞ্জে চিহ্নিত চোর-ডাকাত ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি,

 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত মাদক ও চোরাচালানকারী চক্র সক্রিয়ভাবে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজের পক্ষ থেকে এমন দাবি উঠে এসেছে।

 

স্থানীয়দের অভিযোগ, প্রবাজপুর এলাকার শেখ মিয়ারাজ (৩২), শেখ সিরাজ (৩৫) ও শেখ নূর নবী (৫০)সহ একটি সংঘবদ্ধ দল সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতীয় দিক থেকে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও নিষিদ্ধ পণ্য দেশে নিয়ে আসছে এবং তা সাতক্ষীরা, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে।

 

অভিযোগে বলা হয়, সেকেন্দারনগর চৌমুহনী বাজার এলাকায় নূর নবী ও সিরাজের অধীনে থাকা দোকানের আশপাশে নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করা হয়। একইভাবে শেখ মিয়ারাজের বাড়ির পাশের দোকানের নিকট থেকেও অবৈধ মাদক বিক্রির কার্যক্রম চলছে বলে পাওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয়দের দাবি, চক্রটির আরও ৪/৫ জন সহযোগী নিয়মিত এসব অপরাধে সহায়তা করে থাকে।

 

গ্রেপ্তারের পর আবারও সক্রিয় হয়ে ওঠে—অভিযোগ স্থানীয়দের

 

অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হলেও সংশ্লিষ্টরা অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে ভয়–ভীতি সৃষ্টি হয় এবং কেউ প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পান না।

 

অভিযোগকারীদের দাবি, সরাসরি অভিযোগ করলে অভিযুক্ত চক্রের সদস্যরা মারধর, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও বিভিন্ন হুমকি দেয়। এ কারণে পুরো এলাকায় অস্বাভাবিক নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে জানা যায়।

 

পুলিশ সুপারের নিকট তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন

 

এ অবস্থায় কালিগঞ্জ থানার সাধারণ জনগণ ও সুশীল সমাজের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নিকট দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

 

এ বিষয়ে অভিযোগকারীরা জানিয়েছেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews