রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি 

ঢাকাগামী ইমাদ পরিবহন তল্লাশি করে ৩২ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ৷

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬৮ বার পড়া হয়েছে

ইব্রাহিম গাজী সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সাতক্ষীরা সদরের আলিপুর থেকে ঢাকা গামী ইমাদ পরিবহন তল্লাশি করে আটক করা হয় ৷
আটক ব্যক্তির নাম ইয়াকুব হোসেন (২৫)। সে কালীগঞ্জ উপজেলার চালতেবাড়ীয়া গ্রামের ফজর আলী’র ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এসআই মোঃ হেমায়েতুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাতক্ষীরার আলিপুর এলাকায় মহাসড়কে চেকপোস্টে ঢাকাগামী ইমাদ পরিবহন তল্লাশি করে ৩২ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিলসহ ১ চোরাকারবারিকে গ্রেফতার করেন ৷
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি নিজাম উদ্দীন মোল্যা, জানান আলিপুর এলাকায় মহাসড়কে চেকপোস্টে ঢাকাগামী যাত্রীবাহী ইমাদ পরিবহন তল্লাশি করে ৩২ বোতল ফেন্সিডিলসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। আটককৃতকে নিয়মিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews