বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

“শিরকের আনন্দ উপভোগ মানে ঈমান থেকে বঞ্চিত হওয়া”

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

মুফতি মাওলানা শামীম আহমেদ:-

শিরক হচ্ছে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ অপরাধ। আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন—
“নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শিরককে ক্ষমা করবেন না, এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করবেন।” (সূরা নিসা: ৪৮)

এ থেকে স্পষ্ট বোঝা যায়, শিরক এমন এক অপরাধ, যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ তাওবা না করে। তাই মুমিনের অন্তরে শিরকের প্রতি ঘৃণা ও বিরক্তি থাকা ঈমানের অপরিহার্য অংশ।

আজকাল আমরা অনেক সময় সামাজিকতা বা আনন্দ করার নামে এমন সব পূজা-পার্বণে উপস্থিত হই, যেখানে প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করা হয়, তাঁর সঙ্গে অংশীদার বানানো হয়। অথচ একজন ঈমানদারের হৃদয় এ দৃশ্য দেখে কাঁদবে, ব্যথিত হবে। যদি কেউ উল্টো আনন্দ উপভোগ করে, তবে তা তার ঈমানের দুর্বলতা প্রমাণ করে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“যে ব্যক্তি কোনো কওমের সঙ্গে মিল রাখে, সে তাদের অন্তর্ভুক্ত।” (আবু দাউদ)

অতএব, শিরকের আসরে গিয়ে আনন্দ পাওয়া মানে শুধু একটি অনুষ্ঠানে অংশ নেওয়া নয়, বরং ঈমানের দাবিকে নিজের আচরণ দিয়ে মিথ্যা প্রমাণ করা। একজন প্রকৃত মুমিন কখনো শিরকের আনন্দে শরিক হতে পারে না। বরং সে তার ঈমানকে রক্ষা করার জন্য এসব থেকে দূরে থাকে এবং আল্লাহর একত্ববাদী বান্দা হিসেবে জীবনযাপন করে।

তাই আমাদের দায়িত্ব হলো—

আল্লাহর অপমান যেখানে হয়, তা থেকে দূরে থাকা।

ঈমানের দাবিকে কাজে প্রমাণ করা।

মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews