বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে কালিগঞ্জের রফিকুল ইসলাম(রফু) মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই,সামাজিক মাধ্যমে মনগড়া পোস্ট, ঠাকুরগাঁও-১ আসনের ভোটাদের মাঝে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল্লাহ বাহার ঠাকুরগাঁও জেলা থেকে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মো. বাদল রানা ঠাকুরগাঁও জেলা থেকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মো. মফিজুল ইসলাম সত্যের তথ্যে প্রতিদিন” দ্বিতীয় বছরের মতো স্টাফ রিপোর্টার হিসেবে নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক আবুজার গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে আব্দুল গফুরের নিয়োগ সত্যের সন্ধানে পথচলা দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার হিসেবে মো. বাবলু গাজীর নিয়োগ কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড সাতক্ষীরার সাজুসহ ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় শোকের ছায়া রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক।

সত্যের তথ্যে প্রতিদিন” দ্বিতীয় বছরের মতো স্টাফ রিপোর্টার হিসেবে নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক আবুজার গাজী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ,দৈনিক সাতক্ষীরা দিগন্ত

“সত্যের তথ্যে প্রতিদিন”—এই অটল স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশবাসীর আস্থা অর্জন করেছে জনপ্রিয় অনলাইন নিউজ মাল্টিমিডিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি। প্রতিষ্ঠার পর থেকেই সত্য ও সুন্দরের পক্ষে আপসহীন থেকে সংবাদ প্রচার করে আসছে এই গণমাধ্যমটি। এরই ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটির শুরু থেকে সত্যের সন্ধানে নিরলসভাবে কাজ করে যাওয়া অন্যতম প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী আবুজার গাজী দ্বিতীয় বছরের মতো স্টাফ রিপোর্টার হিসেবে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্ব ও পদোন্নতি লাভ করেছেন।

 

প্রতিষ্ঠালগ্ন থেকেই যে কজন সাংবাদিক মাঠপর্যায়ে জীবনের ঝুঁকি ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সত্যের তথ্য জাতির সামনে তুলে ধরেছেন, তাদের মধ্যে আবুজার গাজী সামনের সারিতে অবস্থান করছেন। “সত্যের তথ্যে প্রতিদিন” এই ব্রত নিয়ে তিনি শুরু থেকেই সংবাদের পেছনে ছুটে চলেছেন। তাঁর অনুসন্ধানী ও নির্ভীক সাংবাদিকতা দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির লক্ষ্য ও আদর্শকে আরও বেশি সুদৃঢ় করেছে। পত্রিকার প্রতিটি পদক্ষেপে তিনি যেমন অতীতে পাশে ছিলেন, তেমনি দ্বিতীয় বছরের এই নতুন যাত্রায়ও বিশ্বস্ত সহযাত্রী হিসেবে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করেছেন।

 

সাংবাদিক আবুজার গাজীর এই নতুন মেয়াদে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্বপ্রাপ্তিতে পুরো দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি পরিবারে আনন্দের আবহ তৈরি হয়েছে। আনন্দ ও উদ্দীপনার সাথে তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর এই ধারাবাহিক ও দক্ষ ভূমিকার ফলে সংবাদ সংগ্রহ ও পরিবেশন প্রক্রিয়া আরও বেশি তথ্যবহুল, গতিশীল এবং জনবান্ধব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছে কতৃপক্ষ। আগামী দিনগুলোতেও সমাজের নানা অসংগতি, সম্ভাবনা ও জনকল্যাণমূলক তথ্য নিখুঁতভাবে তুলে ধরার ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

নতুন দায়িত্ব পাওয়ায় সাংবাদিক আবুজার গাজীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি পরিবার। একই সাথে তাঁর ভবিষ্যৎ পেশাগত জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews