বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে কালিগঞ্জের রফিকুল ইসলাম(রফু) মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই,সামাজিক মাধ্যমে মনগড়া পোস্ট, ঠাকুরগাঁও-১ আসনের ভোটাদের মাঝে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল্লাহ বাহার ঠাকুরগাঁও জেলা থেকে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মো. বাদল রানা ঠাকুরগাঁও জেলা থেকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মো. মফিজুল ইসলাম সত্যের তথ্যে প্রতিদিন” দ্বিতীয় বছরের মতো স্টাফ রিপোর্টার হিসেবে নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক আবুজার গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে আব্দুল গফুরের নিয়োগ সত্যের সন্ধানে পথচলা দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার হিসেবে মো. বাবলু গাজীর নিয়োগ কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড সাতক্ষীরার সাজুসহ ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় শোকের ছায়া রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক।

সত্যের সন্ধানে পথচলা দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার হিসেবে মো. বাবলু গাজীর নিয়োগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ, দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের দোরগোড়ায় সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলা জনপ্রিয় অনলাইন নিউজ মাল্টিমিডিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি-র কার্যপরিধি আরও প্রসারিত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে সাহসী ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে সাতক্ষীরা জেলার ক্রাইম রিপোর্টার পদে নিয়োগ পেয়েছেন উদীয়মান সাংবাদিক মো. বাবলু গাজী।

 

সাংবাদিকতা পেশার মূল লক্ষ্য হলো সমাজ থেকে অনিয়ম, দুর্নীতি ও অপরাধ দূর করে সত্যকে জাতির সামনে উন্মোচন করা। দীর্ঘদিন ধরে গণমাধ্যম অঙ্গনে সততা ও সাহসিকতার সাথে কাজ করার স্বীকৃতিস্বরূপ মো. বাবলু গাজীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি কর্তৃপক্ষ। সাতক্ষীরা জেলার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, অনুসন্ধানী প্রতিবেদন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জাতির সামনে তুলে ধরতে তিনি এখন থেকে জেলার ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি’ শুরু থেকেই বাংলাদেশের প্রতিটি প্রান্তে সত্যের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক ও দর্শকদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছে এই মাল্টিমিডিয়া নিউজ পোর্টালটি। নতুন এই নিয়োগের ফলে সাতক্ষীরা অঞ্চলে সংবাদ সংগ্রহের কাজ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছে কতৃপক্ষ।

 

মো. বাবলু গাজীকে সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁর পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি পরিবার। পাশাপাশি সাতক্ষীরা জেলার সর্বস্তরের জনগণ ও প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews