বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে কালিগঞ্জের রফিকুল ইসলাম(রফু) মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই,সামাজিক মাধ্যমে মনগড়া পোস্ট, ঠাকুরগাঁও-১ আসনের ভোটাদের মাঝে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল্লাহ বাহার ঠাকুরগাঁও জেলা থেকে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মো. বাদল রানা ঠাকুরগাঁও জেলা থেকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মো. মফিজুল ইসলাম সত্যের তথ্যে প্রতিদিন” দ্বিতীয় বছরের মতো স্টাফ রিপোর্টার হিসেবে নতুন দায়িত্ব পেলেন সাংবাদিক আবুজার গাজী বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির বিশেষ প্রতিনিধি হিসেবে আব্দুল গফুরের নিয়োগ সত্যের সন্ধানে পথচলা দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার হিসেবে মো. বাবলু গাজীর নিয়োগ কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড সাতক্ষীরার সাজুসহ ৯ বাংলাদেশি নিহতের ঘটনায় শোকের ছায়া রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক।

তালায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত বালিয়া  এলাকা পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা (উপজেলা) প্রতিনিধি

 

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া এলাকায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুঃ ইজ্জত উল্লাহ। মঙ্গল বার (১৮ আগস্ট) বিকেলবেলা তিনি ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়রা নদীভাঙনের কারণে বসতভিটা, ফসলি জমি ও জানমাল নিয়ে উদ্বেগের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তাদের কথা শুনে এমপি ইজ্জত উল্লাহ তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে নদীভাঙনের বিষয়টি অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বালিয়াসহ আশপাশের এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ও তালা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,খেসরা ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল গফুর, জামায়াত ইসলাম এর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আলী হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews