সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রাণীশংকৈলের মানুষ প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  শ্যামনগরে যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাই বড় শক্তি গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রদর্শক ফায়েকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান   কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে পরীক্ষার্থীদের অবস্থান যশোরের কেশবপুরে সরকারি বাওড় দখল ও মাছ লুটের অভিযোগ: আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ দৈনিক সাতক্ষীরা দিগন্তের ফেসবুক পেজ ও সম্পাদকের আইডিতে সাইবার হামলা, সতর্কবার্তা জারি রাণীশংকৈলে মহাসড়কে যাত্রীবাহী কোচ ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে পরীক্ষার্থীদের অবস্থান

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের ভাইবা পরীক্ষার ফলাফল বাতিল ও পুনঃনিরীক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। ফলাফল প্রকাশের পর দলীয়করণের অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

রোববার (৯ আগস্ট) সকাল থেকে কেশবপুর উপজেলা চত্বরে অবস্থান নেন ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের ভাইবা পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৫টার পরও অব্যাহত ছিল। এ সময় উপজেলা চত্বরে বিপুলসংখ্যক পরীক্ষার্থী ও শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “শহীদ জিয়ার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “বেগম জিয়ার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “পরীক্ষার নামে প্রহসন—মানি না, মানবো না”, “ক্ষমতা না, জনতা—জনতা, জনতা”, “আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম”, “দালালি না, রাজপথ—রাজপথ, রাজপথ।”

পরীক্ষার্থীদের অভিযোগ, ভাইবা পরীক্ষা ছিল ‘পাতানো’ এবং ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল। ফলাফল প্রকাশের পর ছাত্রদলের সভাপতি ও নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী নির্বাচিত হয়েছেন—এমন দাবি তুলে তারা ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তারা “এই ফলাফল আমরা মানি না, এই ফলাফল বাতিল চাই” বলে স্লোগান দেন।

পরীক্ষার্থীরা বলেন, কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির আশায় তারা ভাইবা পরীক্ষায় অংশ নিয়েছেন। তাই কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করতে হবে। একই সঙ্গে তারা প্রকাশিত ফলাফল বাতিল করে নিরপেক্ষভাবে পুনঃনিরীক্ষণের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে কেশবপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন বলেন, “কেশবপুরের প্রায় সব গ্রাম থেকে ছোট ভাই-বোনেরা এসে পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মেধার মূল্যায়ন না করে যদি দলীয়করণ করা হয়ে থাকে, তাহলে তা মোটেও উচিত হয়নি। বিএনপিকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। একই ভুল বারবার করা উচিত নয়।”

এ সময় কেশবপুর উপজেলা এনসিপির সমন্বয়কারী মাহফুজ হাসান ইমন বলেন, “আপনারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, সেটা ঘোষণা দিয়েই করেন। অযথা সাধারণ মানুষকে হয়রানি করবেন না।” তিনি আরও বলেন, সাধারণ পরীক্ষার্থীরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রত্যাশা করেন। ফলাফল নিয়ে যে প্রশ্ন ও অভিযোগ উঠেছে, তা যথাযথভাবে তদন্ত করে দেখার দাবি জানান তিনি।

স্মারকলিপি গ্রহণ ইউএনওর

এদিকে, পরীক্ষার্থীরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ভাইবা পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ, মূল্যায়ন প্রক্রিয়া যাচাই এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচনের দাবি জানানো হয়।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়ার আগে পরীক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বলেন, “আমি যেহেতু কেশবপুর থেকে বদলি হয়ে যাচ্ছি, পরীক্ষার্থীদের দেওয়া স্মারকলিপিটি আমি জেলা প্রশাসক (ডিসি) স্যারের কাছে জমা দেব। পাশাপাশি পরবর্তীতে যিনি কেশবপুরের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, তাকেও বিষয়টি অবহিত করব এবং বিষয়টি যেন যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয়, সে বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করব।”

তিনি জানান, আগামী ১০ আগস্ট সকালে তিনি কেশবপুর থেকে বিদায় নেবেন।

ছাত্রদল সভাপতির বক্তব্য পাওয়া যায়নি

পরীক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কেশবপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

পরীক্ষার্থীরা দ্রুত ভাইবা ফলাফল বাতিল করে নিরপেক্ষভাবে পুনঃনিরীক্ষণ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি জানান।

তবে ‘পাতানো ভাইবা’, দলীয়করণ এবং ছাত্রদলের নেতাকর্মীদের বেশি সংখ্যায় নির্বাচিত হওয়ার অভিযোগগুলো পরীক্ষার্থী ও আন্দোলনকারীদের বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews