মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবক আটক গণধোলাই শেষে মুচলেকায় মুক্তি রাজৈর বালিকা বিদ্যালয়ের উন্নয়নের উদ্যোগ ও জাতীয়করণের আশ্বাস দিলেন এমপি জাহান্দার আলী মিয়া ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ স্বেচ্ছাশ্রমে স্লুইস গেটের পলি অপসারণ, ডুমুরিয়ার তিন বিলে পানি নিষ্কাশনে নতুন আশার আলো তালা উপশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা দুই মিষ্টির দোকানে ৮ হাজার টাকা জরিমানা আদায় পাইকগাছার নদী-নালা, খাল-বিলে বাড়ছে প্লাস্টিক দূষণ১০ ইউনিয়ন ও পৌরসভাজুড়ে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, সচেতনতা ও কঠোর নজরদারির দাবি মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক খুলনা জেলা রেজিস্ট্রি অফিস ভবন ঝুঁকিপূর্ণ: পরিত্যক্ত ঘোষণা ও নতুন বহুতল ভবন নির্মাণের দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে  পাটকেলঘাটা থানার ওসি শফিক রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

তালা উপশহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা দুই মিষ্টির দোকানে ৮ হাজার টাকা জরিমানা আদায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা উপজেলাপ্রতিনিধি

সাতক্ষীরা জেলা তালা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুইটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

সোমবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে তালা উপ শহরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বপ্না এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

অভিযানে তালা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেইরিকে ৩ হাজার টাকা এবং যাদব ঘোষ ডেইরিকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন তালা থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা রওনুক জাহান।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews