মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা জেলা রেজিস্ট্রি অফিস ভবন ঝুঁকিপূর্ণ: পরিত্যক্ত ঘোষণা ও নতুন বহুতল ভবন নির্মাণের দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে  পাটকেলঘাটা থানার ওসি শফিক রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত দালালের ঝোকায় পরে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, ভুক্তভোগীদের নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত  পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের  ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে  পাটকেলঘাটা থানার ওসি শফিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, তালা উপজেলা প্রতিনিধিঃ

 

মাদক নির্মূলে কোনো ছাড় নয়, অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম শফিক।

গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে অফিসার ইনচার্জ শফিক বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। সকল সামাজিক অপরাধের নিয়ামক হিসাবে কাজ করে মাদক। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। পাশাপাশি বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন ধরনের অপরাধ। তাই মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাটকেলঘাটা থানা পুলিশ নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। এছাড়াও

তিনি বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের চোখে সবাই সমান। মাদক

ব্যবসা, মাদক পরিবহন কিংবা মাদক সেবনের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড়

দেওয়া হবে না। তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা

হবে। অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা

কামনা করে বলেন, শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। জনপ্রতিনিধি, শিক্ষক,

অভিভাবক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে মাদকের

বিরুদ্ধে সহিংসতা ব্যতীত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোনো এলাকায় মাদক

সংক্রান্ত তথ্য জানা থাকলে তা গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, পাটকেলঘাটা থানা পুলিশের এই কঠোর অবস্থান মাদক

কারবারিদের মধ্যে ভীতি সৃষ্টি করবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি

হবে। তারা আশা প্রকাশ করেন, ধারাবাহিক অভিযান ও জন সম্পৃক্ততার মাধ্যমে পাটকেলঘাটা

থানার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।

পাটকেলঘাটা থানা এলাকাবাসীর প্রত্যাশা, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মো:

শফিকুল ইসলাম শফিক এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও বেগবান হবে এবং

পাটকেলঘাটা থানাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে

কার্যকর ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews