
মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন
২৬ জুলাই ২০২৬ তারিখে জনাব সায়ফুজ্জামান ফারুকী,অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মাদারীপুর জেলায় এসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাদারীপুর।
পরবর্তীতে মাদারীপুর জেলা পুলিশের সুসজ্জিত ও সুশৃংখল একটি দল অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা -কে “গার্ড অব অনার” প্রদান করেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি, শিবচর সার্কেল অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন, অফিসের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন কার্যক্রম শেষে পরিদর্শন বইয়ে দিকনির্দেশনা প্রদান করে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে সার্কেল অফিস, শিবচর,মাদারীপুরে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি যার যার অবস্থান থেকে সুশৃঙ্খলভাবে সবাইকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরে ট্রাফিক অফিসের বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও অফিসের সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় অত্যন্ত নিবিড়ভাবে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন। তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের ট্রাফিক আইন বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি ট্রাফিক সদস্যদের পোশাক পরিধানে ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের প্রতি ভদ্রতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।