সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডন প্রবাসী রবিউল ইসলাম পলাশের নিজস্ব অর্থায়নে কলারোয়ায় কোটি টাকার ‘মহিলা কমপ্লেক্স’ ভিত্তিপ্রস্তর স্থাপন অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ কর্তৃক মাদারীপুর শিবচর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শন। তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে,নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি দৈনিক সাতক্ষীরা কণ্ঠ অফিসে বিদ্যুতের মিটারের তার কাটার চেষ্টা, চুরি ব্যর্থ প্রকাশ্যে মাদক সেবন ও হাতাহাতি সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারী আটক, থানায় জিডি বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা পারিবারিক বিরোধের জেরে ৩০ বছরের চলাচলের রাস্তা কেটে জনদুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুরে বাসের চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত

দৈনিক সাতক্ষীরা কণ্ঠ অফিসে বিদ্যুতের মিটারের তার কাটার চেষ্টা, চুরি ব্যর্থ

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

সাতক্ষীরা জেলা জজ কোর্টের পেছনে অবস্থিত দৈনিক সাতক্ষীরা কণ্ঠ কার্যালয়ে বিদ্যুতের প্রিপেইড মিটারের সংযোগ তার চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে তামার তারের আশায় এসে তারটি অ্যালুমিনিয়ামের হওয়ায় সেটি খুলে নিতে ব্যর্থ হয়ে কেটে রেখে পালিয়ে যায়।

রবিবার (২৬ জুলাই) সকালে অফিস খুলতে এসে কর্মীরা দেখতে পান, প্রিপেইড মিটারের সংযোগের তার কাটা অবস্থায় ঝুলে রয়েছে। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পাশাপাশি কাটা বৈদ্যুতিক তার থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও সৃষ্টি হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তামার তার চুরির উদ্দেশ্যে মিটারের সংযোগ খুলতে এসেছিল। কিন্তু তারটি অ্যালুমিনিয়ামের হওয়ায় সেটি নিয়ে যেতে না পেরে সংযোগের তার কেটে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনায় দৈনিক সাতক্ষীরা কণ্ঠ কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জজ কোর্ট সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির চেষ্টা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews