সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডন প্রবাসী রবিউল ইসলাম পলাশের নিজস্ব অর্থায়নে কলারোয়ায় কোটি টাকার ‘মহিলা কমপ্লেক্স’ ভিত্তিপ্রস্তর স্থাপন অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ কর্তৃক মাদারীপুর শিবচর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শন। তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে,নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি দৈনিক সাতক্ষীরা কণ্ঠ অফিসে বিদ্যুতের মিটারের তার কাটার চেষ্টা, চুরি ব্যর্থ প্রকাশ্যে মাদক সেবন ও হাতাহাতি সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারী আটক, থানায় জিডি বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা পারিবারিক বিরোধের জেরে ৩০ বছরের চলাচলের রাস্তা কেটে জনদুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুরে বাসের চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত

প্রকাশ্যে মাদক সেবন ও হাতাহাতি সাতক্ষীরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারী আটক, থানায় জিডি

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রকাশ্যে মাদক সেবন এবং প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটককৃত ব্যক্তির নাম হাসান মাহমুদ সুমন (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাঠিয়া লস্করপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মরত সদস্য বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, লস্করপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করছিলেন হাসান মাহমুদ সুমন। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তাকে প্রকাশ্যে মাদক সেবনে বাধা ও নিষেধ দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মাতাল অবস্থায় স্থানীয়দের ওপর চড়াও হন এবং আক্রমণ চালান। তার হামলায় শাহীদ হোসেন, রফিকুল আলম ও রাশেদুল ইসলামসহ অন্তত কয়েকজন আহত হন।

ঘটনার পর পরই উত্তেজিত জনতা তাকে ঘটনাস্থলে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আইনগতভাবে বিষয়টিকে গুরুত্বের সাথে আমলে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেহেতু অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যুক্ত, তাই বিষয়টি তার ঊর্ধ্বতন বিভাগীয় কর্মকর্তাদের অবহিত করার চেষ্টা চলছে।”

এদিকে সরকারি একটি দপ্তরের দায়িত্বশীল স্থানে থেকে প্রকাশ্যে মাদক সেবন ও এলাকাবাসীর ওপর হামলার ঘটনায় লস্করপাড়া গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews