1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সাতক্ষীরায় র‍্যাব-পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়ার আলী

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ইয়ার আলী নামেরগ্রেপ্তার করা হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীজানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিশীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত।

 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ার আলী দীর্ঘদিন ধরে এলাকায় একটি ডাকাত বাহিনী পরিচালনা করে আসছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রাজিব জানান, তার নেতৃত্বে পুলিশ ও র‍্যাব-৬-এর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে শংকরপুর এলাকায় তার এক সহযোগীর বাড়ি থেকে ইয়ার আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট এবং কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এলাকায় সন্ত্রাস ও ডাকাতি দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত