রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

সাংবাদিক মোস্তাফিজ ও তার পরিবারকে নিয়ে মিথ্যা বানোয়াট ও মানহানিকর ফেসবুক পোস্ট করে বিপাকে প্রেস মোতালেব”

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‎ঘটনার বিবরণে জানা যায় গত যে ২৩/ ০৭/২০২৫ ইং তারিখে”Press Motaleb”আইডি থেকে দুটি জাতীয় পত্রিকার প্রতিনিধি ও ব্লগার জনপ্রিয় সাংবাদিক মোস্তাফিজ ও তার পরিবার(স্ত্রী কন্যা ও মৃত বাবাকে)কে নিয়ে একটি মিথ্যা,বানোয়াট ও মানহানিকর পোস্ট করেন নতুন দিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোতালেব হোসেন।

‎সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক ও সত্য প্রকাশে আপোষহীন হিসেবে লাখো কোটি মানুষের মাঝে সমাদৃত ও পরিচিত মুখ সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও তার পরিবার কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎এসব পোস্ট দেওয়া হয়েছে ‘Press Motaleb’নামে একটি ফেসবুক আইডি থেকে,যার লিংক(https://www.facebook.com/reel/1728768508083600/)।

‎বিষয়টি নিয়ে সাংবাদিক মহল ও প্রসাশনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।প্রমানিত হয় যে,

‎উক্ত ফেসবুক আইডির পরিচালনাকারী সাংবাদিক মোতালেব নিজেই।তিনি বাইরের জেলা থেকে এসে সাতক্ষীরার কুলিয়া সহ একাধিক এলাকায় বাসা ভাড়া নিয়ে পরিবারসহ অবস্থান করেন।বিগত সময়ে ভোমরা স্থল বন্দরে বিভিন্ন ইস্যু(লাগেজ চুরি,দালালী,সহ একাধিক কর্মকাণ্ড) নিয়ে তার বিরুদ্ধে একাধিক নিউজ হয়েছে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্র-পত্রিকায়।

‎স্থানীয় সাংবাদিক সহ সচেতন মহলের ধারনা

‎’Press Motaleb’আইডি থেকে আপলোড করা পোস্টটি উদ্দেশ্য প্রণোদিত,একতরফা,বিভ্রান্তিকর

‎ও চরম মানহানিকর,যা চলমান সাইবার আইনে একটি দন্ডনীয় অপরাধ।

‎সরেজমিনে আরও জানা যায়,মোস্তাফিজুর রহমান “সাতক্ষীরা সাংবাদিক ক্লাব’,’নিরাপদ সড়ক চাই'(নিশচা) কার্যকরী বোর্ডের সক্রিয় সদস্য এবং জাতিসংঘ কতৃক পরিচালিত আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা র সাতক্ষীরা জেলা কমিটির কার্যকরী সভাপতির হিসাবে বর্তমানে দ্বায়িত্ব প্রাপ্ত আছেন।

‎এ ছাড়াও তিনি দীর্ঘ সময় ধরে তার নিজস্ব দুটি অনলাইন চ্যালেন সহ দুটি জাতীয় দৈনিক,সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও মানবাধিকার প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসাবে জেলা ও বিভাগে(চলমান বিভিন্ন অপরাধ সহ বিভিন্ন ইস্যু নিয়ে)দুঃসাহসিক লাইভ প্রতিবেদন করে যাচ্ছেন,যা থেকে দেশের অন্যতম আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ পুলিশ সহ তাদের অধীনস্থ একাধিক গোয়েন্দা সংস্থাকে তথ্য ও উপাত্ত দিয়ে সার্বিক সহোযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

‎এমন একজন লড়াকু সাংবাদিক কে কেন্দ্র করে দেওয়া এসব পোস্ট চরম মানহানিকর ও পেশাগত শালীনতার পরিপন্থী বলে মনে করছেন জেলার একাধিক সিনিয়র সাংবাদিক ও সচেতন মহল।

‎নতুন দিন পত্রিকার প্রতিনিধি(চিংড়িতে পুসিং সিন্ডিকেটের নিকট আতঙ্কিত নাম ডিবি মোতালেব)যিনি জনসম্মুখে প্রকাশ্যে বলে বেড়ান সাতক্ষীরার যত বড় জেলা প্রতিনিধি ও টিভি সাংবাদিক আছেন,তারা সবাই নাকি এই মোতালেবের আন্ডার ওয়ারের নীচে থাকেন।কিন্তু কেন এমন স্পর্ধা তার?আসলেই কি তাই নাকি ফাঁকা আওয়াজ?তদন্তের প্রয়োজন আছে বলে মনে করেন অনেকেই।

‎শুধু তাই নয়,এই মোতালেবের বিরুদ্ধে পূর্ব থেকেই নারী কেলেঙ্কারি,মাদক সংশ্লিষ্টতা,লাগেজ চুরি সহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ কোর্টের মামলা ও বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ নিয়ে এখনও সচেতন মহলে আলোচনা ও বিতর্ক চলমান রয়েছে বলে জানা যায়।

‎যদিও এসব অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাইয়ের দাবি জানানো হয়েছে।সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন মহলের বক্তব্য,দীর্ঘদিন ধরে সাংবাদিক মোস্তাফিজুর রহমান তার পেশাগত দক্ষতা প্রদর্শনে চরম দুঃসাহসিকতার সাথে আসল সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদগুলি সরাসরি লাইভের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ করে সাতক্ষীরা জেলা সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা সহ অগনিত মানুষের আস্থা অর্জন করে চলেছেন।

‎এমন একজন জনপ্রিয় সিনিয়র সাংবাদিক ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রেস মোতালেব’ আইডি হতে পোস্ট করা কেন সাংবাদিকতার নীতি ও দায়িত্ববোধের সঙ্গে সংঘাত পূর্ণ হবে না?তা আজ জাতীর বিবেকের এক প্রশ্ন?

‎এ কারণে সচেতন মহল ও সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে প্রেস মোতালেব’ Press Motalebআইডি থেকে গত ২৩/০৭/২০২৫ইং তারিখে আপলোড হওয়া ফেসবুক পোস্ট যার লিংক.. (https://www.facebook.com/share/p/1DdQfJ9KYC/)

‎যা পরবর্তীতে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা র ফেসবুক পেজে স্ক্রিন রেকর্ড আকারে আপলোড করা হয় যার লিংক নিচে দেওয়া হল।

‎(https://www.facebook.com/reel/1728768508083600/)

‎যথাযথ ভাবে তদন্ত করে সাইবার নিরাপত্তা আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি করেছেন।

‎যাতে করে ভবিষ্যতে সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা আর অপ-প্রচার, ভুয়া বিভ্রান্তি,ও মানহানি কর এ সমস্ত কর্মকাণ্ড নিয়ে প্রোপাগান্ডা তৈরির প্রবণতা বন্ধ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews