1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সাঁথিয়ায় আকাফের উদ্যোগে আদর্শ নারী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শামীম আহমেদ সাঁথিয়া, পাবনা

 

আদর্শ নারী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

পাবনার সাঁথিয়ায় আলহাজ্ব খোদেজা আমিন পাঠাগার ও ফাউন্ডেশন(আকাফ)এর উদ্যোগে বই পাঠ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা সোমবার(১৩এপ্রিল)সিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।প্রকৌশলী,লেখক ও সমাজসেবক জি এম এম কামাল পাশার সভাপতিত্বে এবং অধ্যক্ষ ও সাংবাদিক আব্দুদ দাইন সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাঃ আলমগীর কবির,অ্যাডভোকেট আব্দুল মমিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন,আলহাজ্ব খোদেজা আমিন পাঠাগারের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম,সহকারী অধ্যাপক ও সাংবাদিক জালাল উদ্দিন,সাংবাদিক খালেকুজ্জামান পান্নু,শিক্ষক রফিকুল ইসলাম কাফি, আব্দুর রহমান,শামীম হোসেন,সুলতানা ইতি,শারমিন আক্তার,শামিমা নাসরিন শিমুল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অ্যাডভোকেট সিমকি ইমাম খান,মিনা খাতুন,আজগার আলী ও আখি খাতুন রথিসহ চারজনকে গুণীজন সম্মাননা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পাঠাগার পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত