1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

প্রতাপনগরে বিএনপি নেতার জামায়াতে যোগদান

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোঃ কারিমুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতাপনগর ইউনিয়ন শাখা অফিসে এসে দলটির সহযোগী সদস্য ফরম পূরণ করে করেছেন।

 

 

সাবেক এই বিএনপি নেতা বলেন, সম্প্রতি জামায়াত আমিরের আইডি হ্যাকের ঘটনায় তাঁর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিছিল করা হয়েছে, তাতে তিনি মারাত্মকভাবে ব্যাথিত হয়েছেন। এবং ঐদিন থেকেই তিনি জামায়াতে যোগ দিবেন বলে মনোস্থির করেন।

 

 

এসময় আশাশুনি উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, প্রতাপনগর ইউনিয়ন জামাতের আমির উপাধ্যক্ষ মোঃ অহিদুজ্জামান ও সেক্রেটারী মাওঃ আল আমিন তাকে ফুল দিয়ে বরণ করেন ও তার মুখে মিষ্টি তুলে দেন।

ইউনিয়ন জামাতের আমির উপাধ্যক্ষ মোঃ অহিদুজ্জামান বলেন, আল্লাহ তায়ালা মোঃ কারিমুজ্জামান ভাইকে ইসলামের জন্য কবুল করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত