1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে তিনজন মাদক বিক্রেতা গ্রেফতার 

আহসান মনজিল, নওগাঁ জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আহসান মনজিল নওগাঁ জেলা প্রতিনিধি

 

গতকাল ২৫ শে মার্চ রাতে নওগাঁ সদর থানার মাদকবিরোধী দুইটি পৃথক অভিযানে তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় সদর থানা এলাকার কুজাপাড়া, কির্ত্তিপুর, হতে ১)মোছাঃ সুমি বেগম(৪৫),পিতামৃত আমজাদ হোসেন, ২)মীম খাতুন (২২)পিতামৃত মিন্টু হোসেন, উভয় সাং কুজাপাড়া, কির্ত্তিপুর,নওগাঁ সদর, দের ১০০ গ্রাম গাঁজা এবং পাঁচ পিস এম্পলসহ গ্রেফতার করা হয়।

 

অপর অভিযানে রাজু আহমেদ (২৯),পিতা মোঃ শেখদুল ইসলাম, সাং শালুকা দক্ষিণ পাড়া,থানা নওগাঁ, জেলা নওগাঁ কে ৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উল্লেখিত গ্রেফতারকৃত ব্যক্তিরা স্থানীয়ভাবে পেশাদার মাদক বিক্রেতা হিসেবে পরিচিত। তাদেরকে গ্রেফতার করাই স্থানীয় জনগণ পুলিশের উপর সন্তোষ প্রকাশ করেছে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত