
আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান
ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) বিকালে গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী রবিউল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মহান জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, উপজেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, মাওলানা আনিছুর রহমান, উপজেলা ইউনিট সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম প্রমুখ।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, রমজান মাস হল সিয়াম সাধনার দিনে সারাদিন রোজা রাখতে হবে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে আপনারা আপনাদের মূল্যবান আমানত আমাদেরকে প্রদান করেছেন আল্লাহতালা আমাদেরকে সংসদে কথা বলার মত যোগ্যতা দান করেছেন এজন্য আলহামদুলিল্লাহ।