1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

ডাঃ ফখরুল ইসলামের ভাইয়ের মৃত্যুতে জামায়াত আমীরের সৌজন্য সাক্ষা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

মেডিকেল কলেজের ইউরোলজী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ ফখরুল ইসলামের ভাই, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ইন্তেকালে শোক ও সমবেদনা জানাতে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম।

রবিবার (১ ফেব্রুয়ারি) ডাঃ ফখরুল ইসলামের ভাই নুরুল ইসলানের মৃত্যুর সংবাদ শুনে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে পরিবারের খোঁজখবর নেন এবং নিজে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং বলেন, নুরুল ইসলাম ছিলেন একজন ভদ্র, শান্ত স্বভাবের ও সমাজবান্ধব মানুষ। তার মৃত্যু এলাকাবাসীর জন্য একটি অপূরণীয় ক্ষতি।

সৌজন্য সাক্ষাৎকালে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, মৃত্যু আল্লাহ তায়ালার নির্ধারিত সত্য। এই শোকের সময় ধৈর্য ধারণের জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক ইকবাল হোসেন, বল্লী ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজী বিভাগের কনসালটেন্ট ডাঃ রাশিদুজ্জামান, আখড়াখোলা মুকুন্দপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল্লাহসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

সাক্ষাৎ শেষে মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত কর হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত