বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন, পিআইও জসীম উদ্দীন ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুরের উপস্থিতি কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্যামনগরে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ ভোমরা গাজি পাড়া বল ফিল্ডে খেলা দেখতে গিয়ে ১ জন মৃত্যু ৩জন গুরুতর আহত  বাড়িতে ফেরা হলো না গৃহবধূ রুমি আক্তারে আশাশুনি থানার নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে সঞ্জয় কুমার দাসের কার্যভার গ্রহণ মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মণিরামপুরে অর্থ আত্মসাতের অভিযোগে নিখোঁজ দুই সমবায় পরিচালক, দিশেহারা শতাধিক গ্রাহক

টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে রক্ষা, যান চলাচলে সাময়িক বিঘ্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ প্রতিনিধি

 

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসের ওপর হঠাৎ একটি বড় গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছের গোড়া দুর্বল হয়ে পড়েছিল। এরই মধ্যে প্রবল বাতাসে রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে গিয়ে চলন্ত মাইক্রোবাসের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যরা স্থানীয় জনগণের সহযোগিতায় গাছটি সরিয়ে ফেলার কাজ শুরু করেন। পরে সড়ক থেকে গাছ অপসারণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে টেকনাফে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। ফলে বিভিন্ন স্থানে বড় গাছ উপড়ে পড়া এবং পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং বড় গাছের নিচে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে বৈরী আবহাওয়া অব্যাহত থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ফভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews