রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

কলারোয়ায় হামিদপুর লিল্লাহ বোডিং এর নামে টাকা তুলতে গিয়ে ৩ প্রতারক আটক

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 

কলারোয়ায় দক্ষিণবঙ্গের ঐতিহ্য হামিদপুরের সুনাম নষ্ট করতে একটি চক্র রসিদ ছাপিয়ে টাকা তুলছে বলে অভিযোগ উঠেছে। আর এই টাকা তুলতে গিয়ে এলাবাসীর হাতে ৩জন আটক হয়ে গণধোলাই শিকার হয়েছে। এর পর ফাস হয়ে পড়েছে ওই চক্রটি কলারোয়া উপজেলার হামিদপুরে দীঘদিন বন্ধ থাকা আমিনীয়া লিল্লাহ বোডিং এর নামে রসিদ ছাপিয়ে জেলা ব্যাপী চষে বেড়াচ্ছে। এমনকি তারা লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর এই অভিযোগ তুলে হামিদপুর ছোট পীর ওলিউল্লাহ হামিদী বলেন, তার-বাপ দাদার ঐতিহ্য হামিদপুর পীর সাহেব এর দরবার শরিফ। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য একটি চক্র দীঘদিন ধরে এই অপকর্ম করে যাচ্ছে। যা সম্প্রতি উপজেলার মুরারীকাটি গ্রামের মো: রাসেল, কাজী মাসুদ ও ঝিকরা-গদখালীর মাসুদ নামের ৩ ব্যক্তি উপজেলার চন্দনপুর ইউনিয়নে চাঁদা নিতে গিয়ে ধরা পড়ার পরে প্রকাশ পেয়েছে। তিনি আরো বলেন-হামিদপুর আমিনীয়া লিল্লাহ বোডিং নামে একটি প্রতিষ্ঠান ছিলো। শিক্ষার্থী না থাকায় প্রতিষ্ঠানটি দীঘদিন যাবত বন্ধ রয়েছে। এই বন্ধ প্রতিষ্ঠানের নামে টাকা তোলার প্রশ্নই আসেনা। আর এই কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেয়ার প্রয়োজন বলে তিনি মনে করেন। অন্যদিকে উপজেলার হামিদপুর সিদ্দিকীয়া ফাজিল (স্নাতক) মাদ্রসার অধ্যক্ষ মুজিবর রহমান স্বাক্ষরিত একটি পরিচয় পত্রে দেখা গেছে, উপজেলার পাঁচনল গ্রামের পীর বকসের ছেলে আজিবার সরদারকে মাদ্রাসার লিল্লাহী বোডিং এর গরীব ছাত্রদের খাওয়া ও তাদের কিতাবপত্রদি ক্রয় করার জন্য বিভিন্ন এলাকা থেকে দান গ্রহণের জন্য একটি অনুমতি পত্র দেয়া হয়েছে। এবিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মুজিবর রহমান বলেন-তিনি হামিদপুর লিল্লাহ বোডিং এর নামে বর্তমানে টাকা তোলার জন্য কাউকে অনুমতি দেননি। তার লিল্লাহ বোডিং বন্ধ রয়েছে। তিনি এ কাজে জড়িত ব্যক্তিদের শাস্তি কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews