রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজারের বেশি গাছের চারা বিতরণ কর্মসূচি  সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

ঊডিবি তদন্তেও দমে নেই সোহরাব বাহিনী: নাটোরে পঙ্গু শ্রমিকের জমি দখল করে সেই টাকায় মামলা লড়ছে ভূমিদস্যুরা

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান

সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে পঙ্গুত্ব বরণ এবং তিন প্রতিবন্ধী সদস্যের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন গার্মেন্টস শ্রমিক মো. মাসুদ রানা। নাটোরের গুরুদাসপুর ও সদর উপজেলায় দুটি প্রভাবশালী চক্রের করাল গ্রাসে নিজের কেনা বসতভিটা ও পৈত্রিক জমি হারিয়ে তিনি এখন নিঃস্ব। আগামী ২০ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য থাকলেও, প্রতিপক্ষের ভয়ে সাক্ষী ও বাদী খোদ মাসুদ রানা এখন জীবননাশের শঙ্কায় আদালতে যেতে সাহস পাচ্ছেন না।

ডিবি তদন্তে সত্যতা মিললেও থামেনি দখলদারিত্ব

ভুক্তভোগী মাসুদ রানার পৈত্রিক জমি গুরুদাসপুর উপজেলার মশিন্দা শিকারপাড়া গ্রামে, যা তার মা তাকে দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, প্রতিবেশী সোহরাব মন্ডল সেই জমিটি জবরদখল করে রেখেছেন। ডিবি পুলিশের দীর্ঘ তদন্তে জমিটির প্রকৃত মালিক মাসুদ রানা বলে প্রমাণিত হয়েছে। ডিবি তাদের লিখিত প্রতিবেদনে সোহরাব মন্ডলকে একজন ‘পেশাদার দাঙ্গাবাজ ও লাঠিয়াল’ হিসেবে চিহ্নিত করেছে।

মাসুদ রানা অভিযোগ করেন, আগামী ২০ জানুয়ারি মামলার শুনানির দিন থাকায় সোহরাব মন্ডল ও তার বাহিনী সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রতিপক্ষ দম্ভ করে বলছে, “মাসুদের জমি চাষাবাদের আয় দিয়েই আমরা ওর বিরুদ্ধে মামলা লড়বো।” স্থানীয় মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল বারী কয়েকবার নোটিশ দিলেও সোহরাব মন্ডল তা তোয়াক্কা করেনি।

নজরুলের জালিয়াতি ও মাথা গোঁজার ঠাঁই হারানো

অন্যদিকে, নাটোর সদরের হয়বতপুর মৌজায় মাসুদ রানা যে বসতবাড়িটি ক্রয় করেছিলেন, সেখানে প্রতারক নজরুল ইসলাম (গ্রাম: দিয়ারসাতুরিয়া) বড় ধরনের জালিয়াতি করেছেন। বাড়িটি বিক্রির আগে ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিলেও তা গোপন রেখে মাসুদের কাছে রেজিস্ট্রি করে দেন তিনি। বর্তমানে নিজের কেনা বাড়ি থেকে উচ্ছেদ হয়ে পঙ্গু মাসুদ রানা সপরিবারে অন্যের বাড়িতে আশ্রিত।

তিন প্রতিবন্ধীর আর্তনাদ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পরিবার সূত্রে জানা গেছে, মাসুদ রানা নিজে একজন শারীরিক প্রতিবন্ধী (আইডি নং- ১৯৮২৬৭৬১১২১৫১-০১)। তার কন্যা সাদিয়া পারভিন মুক্তা (শারীরিক ও হিমোফিলিয়া আক্রান্ত) এবং ৫-৬ বছরের পুত্র মো. আনাস ইকবাল আসিরও শারীরিক প্রতিবন্ধী। গত ৮ জানুয়ারি ছোট বোনের স্বামীর অকাল মৃত্যুতে সেই পরিবারের ভারও এখন এই পঙ্গু মাসুদের কাঁধে।

নিঃস্ব মাসুদ রানা প্রশ্ন তুলেছেন, “সরকার যেখানে ভূমিহীনদের ঘর দিচ্ছে, সেখানে আমাদের মতো তিন প্রতিবন্ধীর পরিবারকে কেন নিজ বাড়ি থেকে উচ্ছেদ হতে হচ্ছে?” অর্থাভাবে মামলা চালাতে অক্ষম মাসুদ রানা এখন সমাজসেবা অধিদপ্তর, লিগ্যাল এইড এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews