1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

আশাশুনিতে শিশুকে ধর্ষণের চেষ্টা গ্রেফতার-১

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি।

 

সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলাতে ৩য় শ্রেণিতে পড়ুয়া শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। জনগণ ধর্ষণ চেষ্টাকারী রজব আলী মোল্যাকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ্ধ করেছে। সোমবার (৯ মার্চ) উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী ভিকটিম ঘটনার দিন সকাল ৬ টার সময় প্রতিবেশী আঃ সবুর সানার বাড়িতে আরবী পড়তে যায়। আরবী পড়া শেষে ৭.৩০ টার দিকে ভিকটিম আসামী রজব আলী সরদারের বাড়ির পাশে রাস্তায় পৌঁছালে ওৎপেতে থাকা রজব আলী তাকে রাস্তায় একা পেয়ে ২০ টাকার নোট দেওয়ার প্রলোভন দেখিয়ে কোলে তুলে নিয়ে তার বাড়ির মধ্যে নিয়ে যায়। পরিবারের লোকজন না থাকার সুবাদে ঘরের দরজা দিয়ে ধর্ষনের চেষ্টা করে। ভিকটিম ভয়ে জোরে চিৎকার করলে পাশের ঘরে থাকা আসামীর ছোট ভাইয়ের স্ত্রী ঝরনা খাতুন টের পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। তখন রজব আলী পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত লোকজন আসামীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীকে জনরোষ হতে উদ্ধার করে। এব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত