1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

আশাশুনিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি।

 

সাতক্ষীরা আশাশুনিতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও আশাশুনি মডেল মসজিদ সংলগ্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, বিএনসিসি,বিডি ক্লিন,রোভার স্কাউটস সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা,বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব মশিউল হুদা তুহিন,থানার পিএসআই দীপ্তিষ মন্ডল, সমবায় অফিসের পরিদর্শক সন্যাসী মন্ডল,আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন,যুগ্ম সম্পাদক লিংকন আসলাম,কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান,সদস্য বিএম আলাউদ্দীন,ইউএনও অফিসের সিএ মাহবুবুর রহমান,মাওঃ আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত