
আশা শুনি উপজেলা প্রতিনিধ
সাতক্ষীরা জেলা আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, দুর্যোগ প্রস্তুতি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বর ও সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও বিভিন্ন এনজিও’র সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে ফায়ার সার্ভিস আশাশুনি স্টেশনের উদ্যোগে দুর্যোগ ও অগ্নিকান্ড প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিআইও আমিনুল ইসলাম। বারসিক কর্মকর্তা আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহম্মেদ,ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াছ হোসেন,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,মুসলিম এইড এর কো-অর্ডিনেটর মনোয়ার হোসেন,সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল, বারসিক জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ প্রমুখ। সবশেষে মুসলিম এইড-ইএসডিও এর উদ্যোগে দুর্যোগের উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।