মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবতার দৃষ্টান্ত: ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে  দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ডুমুরিয়া! জরুরি সভায়  উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বরিশালের সকলকে ঘিরে মাদারীপুরে নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত ওসির সঙ্গে মতবিনিময় সভা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রেমিট্যান্স যোদ্ধা হাফিজুরের দাফন সম্পন্ন, বাঁকড়ায় শোকের ছায়া কোটি টাকার ক্ষতি পাইকগাছায় টানা বৃষ্টিতে ডুবেছে মৎস্য ঘের ও পুকুর প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ধুনট থানার এসআই মোস্তাফিজার প্রত্যাহার ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ  

মানবতার দৃষ্টান্ত: ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে  দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ তালা (উপজেলা) প্রতিনিধি

সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১২টায় সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ১০০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, মানবিক সকল কাজের সাথে তিনি সবসময় থাকবেন। এ সময় তিনি সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে এই মানবিক সংস্থাকে চার লক্ষ টাকা সহযোগিতা করার ঘোষণা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews