মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবতার দৃষ্টান্ত: ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে  দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ডুমুরিয়া! জরুরি সভায়  উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বরিশালের সকলকে ঘিরে মাদারীপুরে নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত ওসির সঙ্গে মতবিনিময় সভা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রেমিট্যান্স যোদ্ধা হাফিজুরের দাফন সম্পন্ন, বাঁকড়ায় শোকের ছায়া কোটি টাকার ক্ষতি পাইকগাছায় টানা বৃষ্টিতে ডুবেছে মৎস্য ঘের ও পুকুর প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ধুনট থানার এসআই মোস্তাফিজার প্রত্যাহার ভারী বর্ষণে জলবদ্ধতা, রাস্তা ভাঙ্গনে চলাচলে ভোগান্তি, সংস্কারের দাবি সাধারণ মানুষের শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ  

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ডুমুরিয়া! জরুরি সভায়  উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃবিশেষ প্রতিনিধি

 

খুলনার ডুমুরিয়ায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগে করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে সম্প্রসারিত ভবনের হলরুমে জরুরি ভিত্তিতে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সবিতা সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সময়ে হঠাৎ করে ভারী বর্ষা অব্যাহত রয়েছে। ফলে মানুষের জানমাল পড়ছে হুমকিতে। এরই মধ্যে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতায় রুপ নিতে যাচ্ছে। খবর পেয়েছি, শোলগাতিয়া ব্রীজের এপ্রোস ভেঙ্গে গেছে। এছাড়া রংপুর ইউনিয়নের একটি পিচের রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। আবার নদীর পানি প্রবাহিত হয়ে রাস্তা পেরিয়ে উপজেলার রানাই গ্রামে প্রবেশ করছে। শরাফপুরের রতনখালী স্লূইচ গেটও ঠিক নেই। অতি বর্ষায় আরও অনেক কিছু ঘটতে পারে। সেক্ষেত্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, সাপে কাটা রোগীর ভ্যাকসিন, বাসযোগ্য সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা ও যাতায়াত ব্যবস্থা নিরাপদ করতে হবে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা, প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল কবীর, ওসি খন্দকার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাঙ্গীর আলম, ডাঃ হাফিজ আল আহাদ, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম তানিম, চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, মোঃ মহিউদ্দিন কবিরাজ, মনোরঞ্জন দাস, ইউপি সদস্য হাফিজুর বাগাতি, মাহবুবুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews