বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের পাহাড়ধসে বিধ্বস্ত দুই পরিবারের পাশে সমাজসেবক মোঃ আব্দুল হামিদ, আর্থিক সহায়তায় ফিরল আশার আলো শ্যামনগরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার ভুক্তভোগী পরিবারের সঠিক বিচারের প্রত্যাশা ইউএনও মোহাম্মদ ইসমাইল হোসেন, পিআইও জসীম উদ্দীন ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুরের উপস্থিতি কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ আশাশুনির খাজরা-আমাদী সড়কে জনদুর্ভোগ চরমে।।কাদায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্যামনগরে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরণ বিতরণ ভোমরা গাজি পাড়া বল ফিল্ডে খেলা দেখতে গিয়ে ১ জন মৃত্যু ৩জন গুরুতর আহত 

ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার মোঃ সুজন আহমেদ

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) ভুক্তভোগীর বাবা ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

 

এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর প্রতিবেশী ও আত্মীয় হওয়ায় তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২২ অক্টোবর প্রথমবার এবং সর্বশেষ ২০২৬ সালের ২ জুলাই দুপুরে অভিযুক্ত নিজ বাড়িতে নিয়ে গিয়ে অপ্রাপ্তবয়স্ক ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। দীর্ঘদিন ভয়-ভীতি, মানসিক আতঙ্ক ও সামাজিক সম্মানহানির আশঙ্কায় বিষয়টি গোপন রাখা হলেও পরে ভুক্তভোগী তার মা ও পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

 

অভিযোগ পাওয়ার পরপরই ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আহম্মদ আলী (৫০)-কে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. সাকিউল আযম জানান, মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা, আদালতে জবানবন্দি গ্রহণ এবং অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews