মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জেয়ালা–পুরাতন সাতক্ষীরা সড়ক সংস্কারকাজে নানা অভিযোগ: নরম রাস্তার পাশে কাত হলো মালবোঝাই ট্রলি দৈনিক সাতক্ষীরা দিগন্তের সংবাদের পর টনক নড়ল প্রশাসনের কনস্টেবল মেহেদী ও মাহবুবকে বদলি; নামমাত্র শান্তিতে ক্ষুব্ধ সাধারণ জনতা চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৭ জনসহ গ্রেপ্তার ২২ বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি, ২০ হাজার গ্র্যাজুয়েটের কর্মসংস্থান সংকটের আশঙ্কা চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, পিকআপ ও দেশীয় অস্ত্র জব্দ তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন, মাদক কারবারিদের তিন দিনের আল্টিমেটাম সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির চিকিৎসকের কাছে যাওয়াই হলো কাল, বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত।

চিকিৎসকের কাছে যাওয়াই হলো কাল, বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা ও ছেলে নিহত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মোজাম্মেল হক: বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

 

দিনাজপুরের বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর নামক স্থানে পিকাআপের ধাক্কায় ফাহিমা আক্তা ও শিশুপুত্র আব্দুল্লাহ নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী নাজমুল হোসেন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাচপীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফাহিমা আক্তার (২৩) কাহারোল উপজেলার ৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের নাজমুল হোসেনের স্ত্রী ও শিশুপুত্র আব্দুলাহ (৩)।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মালগ্রাম থেকে নাজমুল হোসেন তার স্ত্রী পুত্রকে নিয়ে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও সদর উত্তর গড়েয়ায় চিকিৎসকের কাছে যাওয়ার পথে পাচপরী নামকস্থানে পৌঁছলে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকাপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার স্ত্রী ফাহিমা ও শিশুপুত্র আব্দুল্লাহ নিহত হয়।

 

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,

প্রয়োজনীয় ব্যবস্হা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশরের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবারে সড়ক পরিবহনে আইন মামলা দায়ের হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews