
আবু রায়হান, মণিরামপুর (যশোর)
যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা বাজারস্থ গাজীর মোড় থেকে ১৫০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। আটককৃতরা হলেন ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের পান্থ শেখ (২৩), পিতা : ইলিয়াস শেখ, ওবায়দুল্লাহ ফকির (১৯), পিতা : গোলাম নবী।
শনিবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই শাহাজান বিশ্বাস ও এএসআই রাসেল হোসেন এর সহযোগিতায় কুমারঘাটা গাজীর মোড় নামকস্থানে ইঞ্জিনভ্যানে অবস্থানরত অবস্থায় তাদের দেহ তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।