রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ১৫০ পিস ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক প্রশিক্ষণ শেষে সারাদেশের সংবাদকর্মীদের হাতে সনদপত্র প্রদান সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি; মাসুদ রানা মনা সভাপতি, আবিদ হোসেন সম্পাদক অবশেষে মাদারীপুরে ৬২ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি, সাধারণ সম্পাদক মেহেদী বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ শ্যামনগরে গ্রেপ্তার ১ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিত 

বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ শ্যামনগরে গ্রেপ্তার ১

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কোডিনযুক্ত মাদক সিরাপ, ভারতীয় ওষুধ এবং পাতার বিড়িসহ মো. আব্দুল মজিদ শেখ (৩৮) নামের এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।
​শনিবার (৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব। এর আগে গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ শেখ শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের আমজাদ শেখের ছেলে।
​র‍্যাব-৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) যায়েন উদ্দীন মোহাম্মদ জিহাদ জানান, মাদক ও চোরাচালানি পণ্যের একটি বড় চালান পার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক ও অবৈধ পণ্য বহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত ছোট কাভার্ড ভ্যান তল্লাশি করে ১৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (Wincerex), ১৫০০ পাতা ভারতীয় ‘L-HIST Mont’ ওষুধ, ৬০ পাতা ‘Alpha-Ketozox’ ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় ‘বাপ্পা বিড়ি’ জব্দ করা হয়।
​র‍্যাব জানায়, জব্দকৃত এই মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ ৮৩ হাজার টাকা।
​কোম্পানি কমান্ডার আরও জানান, এই ঘটনায় উদ্ধারকৃত আলামত ও কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও চোরাচালান রোধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews