রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে ১৫০ পিস ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক প্রশিক্ষণ শেষে সারাদেশের সংবাদকর্মীদের হাতে সনদপত্র প্রদান সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা জেলা কমিটি; মাসুদ রানা মনা সভাপতি, আবিদ হোসেন সম্পাদক অবশেষে মাদারীপুরে ৬২ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি, সাধারণ সম্পাদক মেহেদী বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ শ্যামনগরে গ্রেপ্তার ১ যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিত 

মণিরামপুরের মনোহরপুরে পুলিশের অভিযানে ইয়াবা ডিলার হারুন ইয়াবা’সহ আটক

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আবু রায়হান, মনিরামপুর(যশোর):

 

যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ হারুনুর রশিদ নামে এক ইয়াবা ডিলারকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। পুলিশ তাকে মাদকদ্রব্য আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার আওতায় আনছে বলে জানা গেছে।শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে হারুনুর রশিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

 

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে হারুনুর রশিদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, তিনি এলাকায় মাদকের অন্যতম বড় সরবরাহকারী হিসেবে পরিচিত ছিলেন। তাদের অভিযোগ, তিনি বিভিন্ন মাদক কারবারির কাছে পাইকারি পর্যায়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করতেন। ফলে এলাকার অনেক তরুণ মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়েছে বলে তারা দাবি করেন।

 

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে আমরা তার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলাম। অবশেষে পুলিশের অভিযানে তাকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আমরা চাই, মাদকের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হোক।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews