বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ মায়ানমারের বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, ফের উদ্বেগে সীমান্তবাসী বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ  ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী। পাটকেলঘাটায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩  হোটেলকে জরিমানা, অনিয়মে কঠোর ব্যবস্থা ডুমুরিয়ায় মাছের ঘেরে বিলীন সড়ক,চরম দুর্ভোগে হাজারো মানুষ কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত  মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২ তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক  হাবিবুল ইসলাম হাবিব সাঁওতাল বিদ্রোহ দিবসে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দের মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবার চালান বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

 

বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টার পর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শাহপরীরদ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদীতে এ অভিযান পরিচালিত হয়।

 

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করবে। তথ্যের সত্যতা যাচাই করে অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল ঘটনাস্থলে কৌশলগত অবস্থান নেয় এবং নদীপথে নজরদারি জোরদার করে।

 

রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে মিয়ানমার অংশে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক চলাচল শনাক্ত হয়। পরে বিজিবির নৌ টহল দল নৌকাটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে।

 

একপর্যায়ে চাঁদের আলোয় এক ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাগীর হোসেন (২৮)। তিনি আব্দুল হক ও ফাতেমা খাতুনের ছেলে।

 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা, স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

 

আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews