বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মায়ানমারের বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, ফের উদ্বেগে সীমান্তবাসী বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ  ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী। পাটকেলঘাটায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩  হোটেলকে জরিমানা, অনিয়মে কঠোর ব্যবস্থা ডুমুরিয়ায় মাছের ঘেরে বিলীন সড়ক,চরম দুর্ভোগে হাজারো মানুষ কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত  মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য, মাদারীপুর – ২ তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক  হাবিবুল ইসলাম হাবিব সাঁওতাল বিদ্রোহ দিবসে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দের মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা

তালায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, বাবা আহত

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা (উপজেলা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরকার আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের গ্রামের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। তবে চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন এবং দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

আব্দুর সবুর জানান, বুধবার সকাল ৯টার দিকে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলে কুশলকে নিয়ে তালায় স্কুলে আসছিলেন। পথে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস (খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কুশল বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তার বাবা কানাই লাল সরকার।

এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews