মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” অভয়নগরে কৃষকদের মুখে হাসি কৃষি  প্রণোদনা পেলেন ১,৯৪৬ জন কৃষক নলতা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আশা শুনিতে ১৪৫ ধারা অমান্য করে পাকা ঘর নির্মাণের অভিযোগ নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান -২০২৬ বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস যশোর জেলায় ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ২০২ পুরুষ ও ৮ নারী

অভয়নগরে কৃষকদের মুখে হাসি কৃষি  প্রণোদনা পেলেন ১,৯৪৬ জন কৃষক

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে এক হাজার ৯৪৬ জন প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার (২৯ জুন) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে রোপা আমন ও শীতকালিন পেঁয়াজ বীজ, গাছের চারা, রাসয়নিক ও জৈব সার, কীটনাশক, প্লাস্টিকের ড্রামসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুনের সভাপতিত্বে প্রণোদনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান, কামরুল হাসান, সাংবাদিকসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন জানান, খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ২১০ জনকে পাঁচ কেজি করে রোপা আমন বীজসহ ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া ২০ জনকে ১৬০ কেজি করে শীতকালিন পেঁয়াজ বীজসহ ২০ কেজি করে ডিএপি ও ২০ কেজি করে এমওপি সার এবং দেড় কেজি করে কীটনাশক ও একটি করে প্লাস্টিক ড্রাম দেওয়া হয়েছে। ৬০০ জনকে ৫টি করে গাছের চারাসহ ৪০ কেজি করে জৈব সার ও ৫টি করে বাঁশের খুটি দেওয়া হয়েছে। ৭৬টি প্রতিষ্ঠানে ১০টি করে গাছের চারাসহ ৮০ কেজি করে জৈব সার ও ১০টি করে বাঁশের খুটি দেওয়া হয়েছে। ৫টি করে লেবুর চারা ও ৮ কেজি করে জৈব সার ৪০ জনকে দেওয়া হয়েছে। সর্বমোট উপকারভোগী এক হাজার ৯৪৬ জন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews