সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না” অভয়নগরে কৃষকদের মুখে হাসি কৃষি  প্রণোদনা পেলেন ১,৯৪৬ জন কৃষক নলতা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আশা শুনিতে ১৪৫ ধারা অমান্য করে পাকা ঘর নির্মাণের অভিযোগ নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান -২০২৬ বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস যশোর জেলায় ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ২০২ পুরুষ ও ৮ নারী

বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

 

যুক্তরাজ্য প্রবাসী, বৈরাগীগাঁও মানিকপুর গ্রামের বাসিন্দা, ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সহসভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাষ্টি বাবুল মিয়ার উদ্যোগে ও অর্থায়নে আজ সোমবার (২৯ জুন) নওধার সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজামান খানের সভাপতিত্বে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, শিক্ষানুরাগী, সমাজসেবক মো. সেবুল মিয়া।

সমাজকর্মী মশরফ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ^নাথ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ টিপু, সমাজকর্মী সফিক মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বী আব্দুল মতিন,

নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সুনা মিয়া, আফতাব উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবুন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেবুল মিয়া বলেছেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে মূল শিক্ষা। আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। প্রত্যেক মা-বাবা শিশুর প্রতি আলাদা নজর দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আপনাদের সন্তান বাবুল মিয়া সদূর প্রবাস থেকেও এলাকার কথা চিন্তা করে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করছেন। এধনরে উদ্যোগ সত্যিই প্রসংসার দাবী রাখে। আমি আশা করছি বাবুল মিয়া এধারা অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন, প্রবাসীরা শেকড়ের টানে দেশের শিক্ষাসহ সব ধরনের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। প্রবাসীদের এধারা অব্যাহত আছে, থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews