সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অভয়নগরে কৃষকদের মুখে হাসি কৃষি  প্রণোদনা পেলেন ১,৯৪৬ জন কৃষক নলতা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নওয়াপাড়ায় সাংবাদিকের ওপর হামলা, প্রশাসন কে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আশা শুনিতে ১৪৫ ধারা অমান্য করে পাকা ঘর নির্মাণের অভিযোগ নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান -২০২৬ বিশ্বনাথে প্রবাসী বাবুল মিয়ার উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস যশোর জেলায় ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ২০২ পুরুষ ও ৮ নারী মোটরসাইকেলে আবারও ঝরল তাজা প্রাণ  থামছেই না সড়কে মৃত্যুর মিছিল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকানে বড় আকৃতির একটি অজগর সাপ ঢুকে পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

সোমবার (২৯ জুন) নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে হঠাৎ সাপটি দেখতে পেয়ে দোকানদার ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি বনবিভাগকে জানানো হলে খবর পেয়ে বনবিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগর সাপটি উদ্ধার করে।

বনবিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে। এ সময় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন এবং উদ্ধার অভিযান প্রত্যক্ষ করেন।

স্থানীয়রা বনবিভাগের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন। তাঁদের মতে, দ্রুত উদ্ধার অভিযান পরিচালিত হওয়ায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews