
সাদেক হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার পাত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল জলিল, পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।