শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ছয় প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা  ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় এডিস মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব শ্যামনগরে দুস্থ-অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরায় সড়কে চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত, চালক আটক

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৩

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরা আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,জিআর নং-৩১২/২৪ (সাতক্ষীরা),জিআর নং-১১৮/১৯ (কালিগঞ্জ) ও জিআর নং-১১৯/২৩-এর একাধিক চুরি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বসুখালী গ্রামের মৃত আলী বক্স গাজীর ছেলে মো.সিরাজুল ইসলামকে বসুখালী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া জিআর-১৪১/২৪ (পাইকগাছা) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গোয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে মো.শাহীন সরদারকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। অন্যদিকে,আশাশুনি থানার মামলা নং-১০,তারিখ ৬ ই আগস্ট-২০২৬,পেনাল কোড ১৮৬০-এর ৩২৩/৩০৭/৪২৭/৫০৬ ধারার এজাহারভুক্ত আসামি শ্রীকলস গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো.ইমরান হোসেন ইমন’কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আশাশুনি থানা পুলিশ জানিয়েছে,আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews